অন্যান্য

দেশাত্ববোধক গানে দেশের সেরা ফেনীর ইমন দাস

সে ফেনী সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের দর্শন বিভাগের নিয়মিত শিক্ষার্থী।পাশাপশি আর্য সাংস্কৃতিক কেন্দ্রর সদস্য ও শিল্পি

বিশেষ প্রতিনিধি-

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশাত্মবোধক সংগীতে ”ঘ” গ্রুপ প্রথম স্থান অর্জন করেছেন ফেনীর সংগীত জগতের মেধাবী সন্তান ইমন চন্দ্র দাস। এসময় শিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার এর কাছ থেকে দেশ সেরা শ্রেষ্ঠ হিসেবে -১ম পুরস্কার গ্রহণ করে।

ইমন দাস ফেনী সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের দর্শন বিভাগের নিয়মিত শিক্ষার্থী। শৈশবকাল থেকেই সংগীতচর্চায় নিবেদিত ইমন তার কণ্ঠের দক্ষতা, সাধনা ও প্রতিভার মাধ্যমে এই মর্যাদাপূর্ণ বিভাগীয় প্রতিযোগিতায় নিজের সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। তিনি আর্য সাংস্কৃতিক কেন্দ্র ফেনী একজন সংগীত শিক্ষার্থী ও শিল্পী উল্লেখযোগ্য যে, এর আগেও তিনি ২০১৪ সালে বিটিভির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত লোক সংগীত ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাতীয় পুরস্কারে ভূষিত হন।

এর আগে উপজেলা, জেলা, বিভাগ জয় করে জাতীয় পর্যায় প্রতিযোগিতায় অংশগ্রহন করে  দেশ সেরা পুরস্কার অর্জন ইমন দাসেরইমন দাসের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে ফেনী সরকারি কলেজ পরিবারসহ জেলার শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের সর্বস্তরের মানুষ গর্বিত। সকলের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এসময় ইমন দাস তার এই পুরুস্কার প্রাপ্তিতে ফেইসবুক ষ্টাটাসের মাধ্যমে সকলের উদ্দেশে বলেন,বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এ শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে দেশাত্মবোধক গানে ‘ঘ’-বিভাগে [স্নাতক] জাতীয় পর্যায়ে দেশ সেরা শ্রেষ্ঠ হিসেবে -১ম স্থান অর্জনের পুরস্কার গ্রহণ করলাম। এটি আমার জীবনের অন্যতম স্বরণীয় একটি অর্জন। সংগীত আমাকে দিয়েছে জীবনের সামনে দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস । এর সাথে দিয়ে শ্রদ্ধা,সন্মান,ভক্তি ও ভালবাসা।

সঙ্গীতের সাথে এই পথ চলা আমাকে সঙ্গীতের প্রতি আরো অনুপ্রাণিত করবে। সঙ্গীত এবং আমি একই সত্তা হয়ে বেঁচে থাকতে চাই। এবং কৃতজ্ঞতা জানাই আমার সঙ্গীত জীবনের শুরু থেকে আজব অবদি সকল গুরুজন ও প্রিয় মানুষ গুলোর প্রতি। যাদের কাছ থেকে আমি প্রতি মুহুর্তে একবিন্দু হলেও শিখেছি তাঁদের সবাই কে শ্রদ্ধা ও ভালোবাসা। আরো কৃতজ্ঞতা জানাই আমার সংগীত জীবনের অন্যতম সংগঠন আর্য সাংস্কৃতিক কেন্দ্র, ফেনী নিকট যা আমার কাছে একটি পরিবার। তার  এই যাত্রায় সংগীত জীবনে এগিয়ে যাওয়ার জন্য সকলের দোয়া / আর্শিবাদ কামনা করছে পাশাপশি ভবিষ্যতে দেশ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে তিনি আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশাই সকলের।
আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button