জেলা-সংবাদফুলগাজী

ফুলগাজী উপজেলা যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি তারাপদ হাজারী গৌবিন্দ সম্পাদক মিহির দেবনাথ

ফুলগাজী প্রতিনিধি-

ফুলগাজী উপজেলা যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়  স্থানীয় নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের হল রুমে।

সম্মেলনের  উদ্বোধন করেন জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক এডভোকেট শ্রী শিপন বিশ্বাস।

শুক্রবার ২৫ আগষ্ট বিকেলে শ্রী তারাপদ হাজারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে মাষ্টার শ্রী গৌরি শংকর নাথ।

শ্রী মিহির কান্তি নাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী পরিমল চন্দ্র রায়, শ্রী বলরাম গোপ, শ্রী দিপক বনিক, শ্রী খগেন্দ্র তিলক, শ্রী কান্তি কর্মকার, শ্রী যোগেন্দ দেব নাথ, শ্রী বিপ্লব কান্তি দত্ত, শ্রী ভোলা মজুমদার, শ্রী সঞ্জয় মজুমদার, ইঞ্জিঃ শ্রী সুকান্ত কুমার পাল।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রী সৌরভ সাহা।

অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্রধান অতিথি শ্রী গৌরি শংকর নাথ নতুন মেয়াদে সভাপতি পদে তারাপদ হাজারী গৌবিন্দও সম্পাদক মিহির দেবনাথ এর নাম ঘোষনা করেন।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button