অন্যান্য

ফেনীতে জেলা পর্যায়ে গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতাপাঠ প্রতিযোগিতা ২০২৫ এর ফেনী জেলার গীতাপাঠ প্রতিযেগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ জানুয়ারি-২০২৬) ফেনী জয় কালী মন্দিরের নীলকন্ঠ ভবনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভপতি হীরালাল চক্রবর্তী।

গীতাপাঠ প্রতিযেগিতার আহবায়ক শান্তি রঞ্জন চৌধুরির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহদেব দাসের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ বসু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বসু রায় চৌধুরী। কেন্দ্রীয় পূজা কমিটির সহ সভাপতি এড. প্রিয় রঞ্জন দত্ত, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা ঐক্য পরিষদের সহ সভাপতি এড. সমীর কর, সাধারণ সম্পাদক লিটন সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বিলম শীল ,জেলা পূজা উদযাপন কমিটিরি সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তপন কর, ফেনী জেলা পূজা উদযাপন কমিটিরি সাধারণ সম্পাদক অনিল নাথ, ব্রাহ্মন সংসদের সভাপতি জীবন আচার্য্য।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জয়কালী বাড়ি মন্দির  কমিটির সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার তপন দাস, ফেনী সদর উপজেলা পূজা কমিটির সভাপতি তপন বসাক, ফেনী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিমল পাল ,ফেনী পৌর কমিটিরি সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগ সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা পর্যয়ে ”ক” গ্রুপে ১ম স্থান অর্জন করে অহনা সাহা প্রজ্ঞা, দক্ষিন কোলাপাড়া, পরশুরাম, ২য় স্থান অর্জন করেমালতি নাথ প্রেমা, দক্ষিন সহদেবপুর, ফেনী পৌরসভা, ৩য় স্থান অর্জন করে সৌগত চৌধুরী, উত্তর তালবাড়ীয়া, বক্সমাহমুদ, পরশুরাম,

”খ” গ্রুপে ১ম স্থান অর্জন করে লক্ষী রানী সাহা, , ডাক্তার পাড়া, ফেনী পৌরসভা, ২য় স্থান অর্জন করেমনীসা সাহা দৌলতপুর, মমতাজ মিয়ার হাট, ফেনী সদর, ফেনী, ৩য় স্থান অর্জন করে অনিরুদ্ধ পাল, মাষ্টাপাড়া, ফেনী। এসকল প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করে ভাল ফলাফলের মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করবে।

 

 

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button