ফুলগাজী উপজেলার ব্রাহ্মন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
সভাপতি পদে শ্রী সঞ্জীব চক্রবর্তী, সাধারণ সম্পাদক পদে শ্রী উত্তম চক্রবর্তী, ও সাংগঠনিক সম্পাদক পদে শ্রী সমর কান্তি আচার্য নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি-
ফুলগাজী উপজেলার ব্রাহ্মন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় পঞ্চশক্তি কালী মন্দিরে।

শুক্রবার (৫জুন) বিকেলে ফুলগাজী উপজেলার পঞ্চশক্তি কালী মন্দিরে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সকল সদস্যদের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে শ্রী সঞ্জীব চক্রবর্তী, সাধারণ সম্পাদক পদে শ্রী উত্তম চক্রবর্তী, ও সাংগঠনিক সম্পাদক পদে শ্রী সমর কান্তি আচার্যকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে মর্মে গৃহীত হয়।

ফুলগাজী উপজেলা ব্রাহ্মন সংদের সভাপতি শ্রী সঞ্জীব চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রী চন্দন চক্রবর্তী।
ফুলগাজী উপজেলা ব্রাহ্মন সংসদের সাধারণ সম্পাদক শ্রী উত্তম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ব্রাহ্মন সংসদের আহ্বায়ক শ্রী জীবন কুমার আচার্য।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ব্রাহ্মন সংসদের সদস্য সচিব শ্রী সুব্রত চক্রবর্তী, জেলা কমিটির উপদেষ্টা শ্রী নারায়ন চক্রবর্তী, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী উত্তম চক্রবর্তী, ফুলগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দত্ত, ফুলগাজী উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রী সঞ্জীব বনিক, ফেনী পৌর শাখার ব্রাহ্মন সংসদের সভাপতি সমীর চক্রবর্তী, সোনাগাজী উপজেলার ব্রহ্মন সংসদের সভাপতি শ্রী অজিত চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী রাজীব আচার্য, সহ ফুলগাজী উপজেলার ব্রাহ্মন সংসদের সকল সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।




