
নিজস্ব প্রতিবেদক
ফেনীতে ‘নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ’-এর জেলা শাখার আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে সাংবাদিক রাজন দেবনাথকে আহ্বায়ক ও অ্যাডভোকেট শ্রীকান্ত দেবনাথকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভ মহালয়া উদ্যাপনের অংশ হিসেবে জেলার তিনটি মন্দির প্রাঙ্গণে প্রায় শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মধ্যে শারদ উপহার বিতরণ করা হয়।
ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় জয়কালী মন্দির, কালিদহের গুরু বিগ্রহ মন্দির এবং কাজীরবাগের শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণে এসব উপহার বিতরণ করা হয়।
শারদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন ডা. নারায়ণ দেবনাথ। এ সময় চট্টগ্রাম ও ফেনীর নাথ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নাথ কল্যাণ সমিতি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় কমিটির অনুমোদনে ফেনী জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ জানান, দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।




