
ফেনীর সনাতনী সমাজের পক্ষে জয়কালী মন্দির নিয়ে কিছু কথা না বললেই নয়। ২ বছরের জন্য গঠিত কমিটি আজ প্রায় ১ যুগেরও বেশী সময় অতিবাহিত হয়েছে। এই মন্দিরটি জেলার খুবই গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় মন্দির হিসেবে পরিচিত। ফেনীর সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়, সুরক্ষা প্রদান, মন্দির ও মন্দির সংশ্লিস্ট সম্পদ স্থাপনা রক্ষা, মন্দির কমিটি নিয়ে বিরোধ নিস্পত্তি, সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ সকল কাজগুলোই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।
বিশেষ করে অনেকে রাজনৈতিক পদ পদবী বিভিন্ন ভাবে মিথ্যা পরিচয়, ভয়ভীতি, হুমকি প্রদর্শন, মব সৃস্টি সহ সনাতনীদের জিম্মি করে রাখা হয়েছে। পুরো জেলা জুড়ে মন্দির কমিটিগুলোতে রয়েছে নানা বিরোধ। যেখানে মূল কেন্দ্রীয় মন্দিরে অনিয়ম হয় অন্যারা সংশোধন হবে কিভাবে। মন্দির কমিটি ও সনাতনী সংগঠন গুলোতে যোগ্যা, স্বচ্ছ, শিক্ষিত লোকজনকে মূল্যায়ন না করে নিজেদের পচন্দের লোককে কমিটিতে ঢুকাতে মরিয়া হয়ে উঠে এতে করে অনেক জায়গায় অচলাবস্থা বিরাজ করছে।
অনেক জায়গায় মন্দির কমিটি নিয়ে মারামারি সহ নানা অপ্রীতিকর ঘঠনা ঘটছে। উদাহরন দাগনভূঞা, সোনাগাজী সহ আরো অনেক।বছরের পর বছর অনেক মন্দিরের জায়গা নিয়ে বিরোধ নিস্পত্তি হয়নি, ফেনীর ২টি জয় কালী মন্দির ও রাজকালী মন্দিরের অনেক সমস্যা রয়েছে উন্নয়ন কিংবা নিরাপত্তায় রয়েছে অনেক ঘাটতি।
কমিটির অনেক সদস্য মৃত্যু বরন করেছে। এই অচলাবস্থা নিরসনে গত কয়েকমাস আগে নবীন প্রবীন মিলে একদল ভক্ত ও ধর্মপ্রান মানুষ তৎকালীন জেলা প্রশাসক শাহিনা আক্তারের সাথে দেখা করেন এবং গন স্বাক্ষর সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করেন। এসময় তিনি জেলা প্রশাসক জেলার সর্বদলীয় দলমত নির্বিশেষে একটি নিরপেক্ষ এডহক কমিটির খসড়া তৈরী করেন যেখানে সকল শ্রেনী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু সু-চতুর মেয়াদ উর্ত্তীন্ন কমিটি সময় প্রার্থনা করেন প্রথমে জম্মস্টমী, তারপর সময় চায় দূর্গাপূজা, তারপর অন্যা যেসব পূজা, তারপর সর্বশেষ ২২ তারিখ উৎসব আসলে এসব বলে বলে সময়ক্ষেপন করছেন।
এরপর তড়িঘড়ি করে প্রায় এক যুগের হিসাব তৈরীর কাজ শুরু হয় যাহা ট্রাস্টি এ্যাডভোকেট পার্থ পাল দাদা জানেন তিনিও মন্দির কমিটির সদস্যা। এরপর নিজেদের ইচ্ছায় নিজেদের লোক নিয়ে অডিট কমিটি ঘঠন করেন। বর্তমান জেলা প্রশাসক, এডিএম, এডিসি রেভিনিউ, অতিরিক্ত জেলা প্রশাসককে এবিষয়ে ব্যাবস্থা নিতে দায়িত্বদেন। কিন্তু এখানে উল্লেখ্য যে, ফেনী- ২ আসনের এমপি জয়নাল আবদিন সাহেব ৩ মাস আগেই পরিস্কার জানিয়ে দিয়েছেন। উনি কোন মন্দির কমিটি নয় উনার বাড়ীর সামনে মসজিদ কমিটিতেও উনি যুক্ত হবেন না।
কিন্তু জয় কালী মন্দিরের মেয়াদ উর্ত্তীন্ন কমিটি জেলা প্রশাসন ফেনী কে ভুল বুঝিয়েছেন সামনের উৎসবের পরে এমপি জয়নাল আবদিন সাহেব উপস্থিত থেকে কমিটি করে দিবেন যাহা সম্পূর্ন মিথ্যা তথ্যা দেওয়া হয়েছে। তবে আপনারা যারা এসব করছেন ঠিক করছেন না। বয়স হয়েছে সুন্দর এবং স্বেচ্ছায় নবীন প্রবীন মিলিয়ে যোগ্যদের নিয়ে মন্দির উন্নয়ন এবং সনাতনীদের নিরাপত্তায় প্রয়োজীয় ব্যবস্থা গ্রহন করুন। তা নাহলে মানুষ আপনাদের ঘৃনাভরে স্মরন করবে আজীবন। মব বা ষড়যন্ত্র মুক্ত থাকুক সকল ধর্মীয় স্থাপনা। আমরা যেন মিলেমিশে পৃথিবীতে বসবাস করতে পারি ধর্মেরবানী সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি এই প্রত্যাশা রইল। ডিসি এসপি এমপি সহ ফেনী জেলার সকলেই বিষয়টি জানে এবং অবহিত আছে। আশা করি একটি সুষ্ঠ সমাধান হবে




