নরসিংদীতে চঞ্চল নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
সে ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি

বিশেষ প্রতিনিধি-
নরসিংদীতে গত রাতে চঞ্চল ভৌমিক (২২) নামে এক যুবককে রাতের অন্ধকারে মধ্যে পুড়িয়ে মারা হয়। সে ছিল পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এনিয়ে এলাকায় চলছে শোকের মাতম।
এলাকাবাসী জানাই সারাদিন কাজ করে রাতে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েছিল। গভীর রাতে দুবৃত্তরা দোকানের শাটারে তালা মেরে আগুন লাগিয়ে দেয়, বাঁচার জন্য অনেক ছটপট করেছে। শেষ পর্যন্ত মৃত্যুই হলো তার।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে,যারা এটার সাথে জড়িত তারা ওই জায়গায় দুই ঘন্টা দাঁড়িয়ে নিশ্চিত মৃত্যু নিশ্চিত করেছে, চঞ্চল মারা গিয়েছে কিনা। কতটা নির্মম দৃশ্য এটি। এবং আশেপাশের কিছু দোকানদার জানায়,প্রাণে বাঁচার জন্য চঞ্চল একটা বক্সের ভেতর মাথা ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আগুনের লেলিহান শিখা তাকে ছাড়েনি। পা থেকে শুরু করে পুরো শরীর পুড়ে যায়। চঞ্চল শুধু একজন মেকানিক ছিল না, সে ছিল একটা পরিবারের মেরুদণ্ড।বাবামায়ের সংসারের একমাত্র উপার্জনক্ষম সন্তান,অসুস্থ মায়ের শেষ ভরসা,একজন প্রতিবন্ধী বড় ভাই আর ছোট ভাইয়ের,পড়ার খরচ চলতো ওর ঘামে ভেজা উপার্জনে।
দুর্বত্তরা শুধু চঞ্চলকে মারেনি, ওরা একটি অসহায় পরিবারের বেঁচে থাকার শেষ আলোটুকুও নিভিয়ে দিয়েছে। কে নিবে তার পরিবারের দায়িত্ব। এলাকাবাসীর দাবি এটি পরিকল্পিত হত্যাকান্ড। এই ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।




