ফেনী কলেজের ছাত্র ইমন চন্দ্র দাসের সেরা সাফল্য
আন্ত: কলেজ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সকল ক্যাটাগরিতে অংশগ্রহণ করে মেধাস্থান অর্জন করে সেরাদের সেরা নির্বচিত

বিশেষ প্রতিনিধি-
ফেনী সরকারি কলেজে ২০২৪ সালের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য ও সংস্কৃতি বিভাগের প্রায় ১৬টি ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে ১০২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।এতে ইমন চন্দ্র দাস সকল বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার লাভ করে ও সেরাসের সেরা নির্বচিত হয়।

গতকাল সোমবার (২৬ মে) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার।
উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইয়ুব, শিক্ষক পরিষদের সম্পাদক ফরিদ আলম ভূঁইয়া এবং রসায়ন বিভাগের প্রধান নূরুল আজিম ভূঁইয়া।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার। শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, সাহিত্য সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মেধা বিকশিত হয়। পড়ালেখার পাশাপাশি সাহিত্য চর্চা অব্যাহত রাখতে হবে।
উক্ত প্রতিযোগিতায় ১৬টি ইভেন্টের মধ্যে ছিল, গান, নৃত্য, গজল, আজান, কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, বিতর্ক প্রতিযোগিতা। প্রত্যেক বিভাগে ৩জন প্রতিযোগীকে বিজয় ঘোষনা করা হয় । সর্বমোট ১০২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। সর্বোচ্চ সংখ্যক পুরস্কার পেয়ে ফেনী কলেজ ছাত্র ইমন চন্দ্র দাস সেরা নির্বাচিত হয়।
শিক্ষার্থীদের সাংস্কৃতিক মনোনিবেশ বাড়াতে এবং দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।