কাজীরহাট তরুন সনাতনী সংঘ পরিচালিত গীতা স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ

সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের কাজীরহাট পুলিন মাষ্টার বাড়ির তরুন সনাতনী সংঘ কর্তৃক পরিচালিত গীতা স্কুলে ফেনী সনাতন মিডিয়া পরিবারের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে গীতা স্কুলের শিক্ষক মাষ্টার পুলিন বিহারী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফেনী জেলার ট্রাস্টি এড. পার্থ পাল চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বাবু কনক বনিক, ফেনী সনাতন মিডিয়ার পরিচালক বাবু নিমাই চন্দ্র মজুমদার।

এ সময় প্রধান অতিথি এড.পার্থ পাল চৌধুরী তার বক্তব্যে বলেন, গীতার জ্ঞান অর্জন হলে শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা অর্জন হবে। আর নীতি নৈতিকতার কারনে সে একদিন প্রকৃত মানুষে রূপান্তরিত হবে। তখন আর কোন মা বাবা অবহেলার শিকার হবে না।




