ফেনী সুলতানপুর কালী মন্দিরে গীতা শিক্ষা নিকেতন (গীতা স্কুল) এর শুভ উদ্বোধন
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির ফেনী জেলা শাখার পক্ষ থেকে ১৫০ টি গীতা দান

শহর প্রতিনিধি-
ফেনী পৌর সভায় অবস্থিত সুলতানপুর কালী মন্দিরে গীতা শিক্ষা নিকেতন (গীতা স্কুল) এর শুভ উদ্বোধন করা হয়। এসময় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির পক্ষ থেকে ১৫০ জন ছাত্রছাত্রীদের মাঝে গীতা প্রদান করা হয়।

শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেলে স্থানীয় কালী মন্দিরের সভাপতি শ্রী নিকুঞ্জ বিহারী পালের সভাপতিত্বে প্রধান অতিথি ও গীতা শিক্ষা নিকেতন স্কুলের এর উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফেনী জেলার ট্রাস্টি এড. পার্থ পাল চৌধুরী।
বাগীশিক ফেনী পৌর সংসদের উপদেষ্টা শিল্পী দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাগীশিক ফেনী জেলা সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল মজুমদার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাগীশিক ফেনী জেলা সংসদের উপদেষ্টা শ্রী অরুন চক্রবর্তী, বাগীশিক ফেনী জেলা সংসদের প্রধান পৃষ্ঠপোষক শ্রী প্রবীর কর্মকার, বাগীশিক ফেনী জেলা সংসদের সহ সভাপতি শ্রী বাসুদেব মল্লিক,বাগীশিক ফেনী পৌর সংসদের সভাপতি শ্রী নিতাই মজুমদার, বাগীশিক ফেনী পৌর সংসদের সাধারণ সম্পাদক শ্রী রাজিব পাল, বাগীশিক ফেনী জেলা সংসদ সদস্য শ্রী জয় মজুমদার বাগীশিক ফেনী জেলা সংসদের প্রশিক্ষক শ্রী উৎপল শীল ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুলতারপুর কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইদ্রজিৎ প্রসাদী, যুগ্ন সম্পাদক ছোটন সরকার সহ অত্র কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগন বলেন, আপনাদের সন্তানকে গীতা স্কুলের পাঠানোর ব্যবস্থা করবেন। কারন এসমাজ কে পরিবর্তন করতে গীতার আলোয় আলোকিত হতে হবে। এর মধ্য দিনে ছেলেমেয়েরা নৈতিক শিক্ষায় শিক্ষিতি হয়ে আপনাদের পাশে থাকবে সব সময়। অনন্ত শেষ বয়সে আপনার সেবা করবে।




