অন্যান্য

ফেনীতে শ্রীশ্রী রাধা বংশীধারী (ইসকন) মন্দিরে গিরি গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি রাজন নাথ

ফেনীতে শ্রীশ্রী রাধা বংশীধারী মন্দির (ইসকন মন্দির) এর আয়োজনে গিরি গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়।

শুক্রবার ২০ নভেম্বর শহরেরর দক্ষিন সহদেবপুরস্থ মন্দিরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। বৃস্টি এবং বিরুপ আবহাওয়ার মধ্যেও হাজার হাজার ভক্তের আগমন ঘটে অন্নকূট উৎসবে।সকল সনাতনী ভক্তবৃন্দ সুশৃঙ্খল ভাবে প্রসাদ গ্রহন করেছেন।

এ বছর সুন্দর আয়োজন এবং সুশৃঙ্খলা ভালো থাকায় কোন ভক্ত অভুক্ত ফিরে যায়নি। কোন প্রকার বিশৃঙ্খলা সৃস্টি হয়নি। পুলিশ প্রশাসন থেকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছিলো।

একদল তরুন স্বেচ্ছাসেবক শহরের উত্তরসহদেবপুর থেকে এসে দক্ষিনসহদেবপুরস্থ ইসকন মন্দিরের অন্নকূটে প্রসাদ বিতরনে সহযোগীতা করেছে। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অন্নকূট আয়োজক কমিটি।

এভাবে এগিয়ে যাক সকল মঠ মন্দির। অন্নকূট ২০২৬ অনু্ষ্ঠান সফল ভাবে সম্পন্ন হওয়ায় বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক কমিটি।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button