অন্যান্য

তুলাবাড়িয়া ঐতিহ্যবাহী তপোবন আশ্রমের কার্যকরী গঠন

সভাপতি স্বপন চন্দ্র দাস সাধারণ সম্পাদক দেবাশীষ দাস

শহর প্রতিনিধি –

ফেনী জেলার তুলাবাড়িয়া ঐতিহ্যবাহী তপোবন আশ্রমের কার্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ২০২৬ হইতে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবেন।

শনিবার (৩০মে) এক সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে শ্রী স্বপন চন্দ্র দাস কে সভাপতি এবং শ্রী দেবাশীষ দাস কে সাধারণ সম্পাদক করে আংশি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হলেন সহ-সভাপতি পদে যথাক্রমে শ্রী যুবরাজ চন্দ্র দাস, শ্রী সঞ্জীব চন্দ্র দাস, শ্রী রবি চন্দ্র দাস, শ্রী চিত্ত দাস।
যুগ্ন সাধারণ সম্পাদক পদে শ্রী অনুপম চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক পদে যথাক্মিরমে শ্রী মিন্টু চন্দ্র দাস, শ্রী শিমুল সাধু, শ্রী সত্য চন্দ্র দাস।

কোষাধ্যক্ষ পদে শ্রী রাখাল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক পদে শ্রী সুমন চন্দ্র দাস, সহ- সাংগঠনিক সম্পাদক পদে শ্রী বিজয় দাস, প্রচার সম্পাদক পদে শ্রী সজীব চন্দ্র দাস, সহ প্রচার সম্পাদক পদে শ্রী অপূর্ব চন্দ্র দাস নির্বাচিত হয়।

সভায় এ সিদ্ধান্তে উপনীত হয় যে আগামী দিনে যে কোন সুবিধাজনক সময়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে মর্মে সভাপতি সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়। নতুন কমিটির প্রতি সকলের সমর্থন থাকায় উপস্থিত সকলে ধন্যবাদ জানান কমিটির পক্ষ থেকে।

← Back

Thank you for your response. ✨

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button