অন্যান্য

দাগনভূঞা উপজেলাপূজা ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন

আহবায়ক অরুন মালাকার ও সদস্য সচিব শিমুল ভূঞা

দাগনভূঞা প্রতিনিধি-

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দাগনভূঞা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন  করা হয়। ১৬ এপ্রিল ২০২৬  জেলা কমিটির স্বাক্ষরিত এক চিঠিতে আহবায়ক  হিসেবে অরুন কুমার মালাকার ও সদস্য সচিব হিসেবে শিমুল ভূঞাকে দায়িত্ব দিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়।

ফেনী জেলা কমিটির আহবায়ক সরোজ কান্তি দত্ত যুগ্ন আহবায়ক টুটুল চন্দ্র নাথ ও সদস্য সচিব জ্ঞান চন্দ্র শর্মা স্বাক্ষরিত কমিটিতে অন্য সদস্যগন হলেন যুগ্ন আহবায়ক রনি সাহা, সদস্য পদে যথারীতি অজিত দাস, আশিক দাস, দুলাল দাস, স্বপন চক্রবর্তী, ছোটন দাস, সুমন দাস, রিপন চন্দ্র দাস, ও বিকাশ চক্রবর্তী সহ সর্ব মোট ১১ সদস্যের তালিকা দিয়ে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।

এবিষয়ে নব গঠিত কমিটির আহবায়ক অরুন কুমার মালাকার বলেন গত ১৬ এপ্রিল ২০২৬ ইং তারিখ জেলা কমিটির স্বাক্ষরে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয় । এবং যথা সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন। তিনি তার উপর বিশ্বাস করে দায়িত্ব অর্পণ করায় জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button