অন্যান্য

ফেনী সনাতন মিডিয়া পরিবারের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।

এ দিনে ফেনী জয়কালী মান্দিরে বিভিন্ন শ্রেণি পোশার মানুষদের মিলন মেলায় পরিনত

বিশেষ প্রতিনিধি-

ফেনী সনাতন মিডিয়া পরিবারের আয়োজনে ফেনীর জয়কালী মন্দিরে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ উদযাপন। এতে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সনাতনী সম্প্রদায়ের অনেক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

ঐক্যই শক্তি, বিচ্ছিন্নতাই দুর্বলতা এ স্লোগানকে সামনে রেখেই ১লা বৈশাখ ১৪৩৩ বাংলা ১৫ এপ্রিল ২০২৬ ইং রোজ বুধবার সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এসময় সনাতনী সম্প্রদায়ের অনেক ভক্তসজ্জন উপস্থিত ছিলেন।


ফেনী সনাতন মিডিয়ার পরিচালক নিমাই চন্দ্র মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে যে সমস্ত শুভাকাঙ্ক্ষী অংশগ্রহন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দীন আলাল, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ফেনী জেলার ট্রাস্টি এড. পার্থ পাল চৌধুরী, ফেনী জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.ফরিদ উদ্দিন খান নয়ন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার হীরালাল চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি এড. সমীর কর,প্রথম আলোর সাবেক জেলা প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কর, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা, সাবেক অধ্যক্ষ বাবুল কুমার শীল, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার সহদেব দাস, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সভাপতি মোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ফারুখ আহম্মদ, বিশিষ্ট ব্যাংকার ও ব্যংক এসোসিয়েশন লিডার লায়ন পলাশ সুত্রধর, ফেনী জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস, বাংলাদেশ হিন্দু মহাজোট ফেনী জেলা শাখার সভাপতি অজিত বরণ দাস, সামাজিক ব্যক্তিত্ব ও সংগঠক ডাঃ অরুন চন্দ্র দাস, ফেনী বাঁশ পাড়া দূর্গা মন্দিরের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হরিপদ সাহা, জেলা ব্রাহ্মন সংসদের সভাপতি জীবন আচার্য, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবাহক ভূপাল মজুমদার, সদস্য সচিব শংকর দেবনাথ, জেলা পূজা ফ্রন্টের আহবায়ক সরোজ দত্ত, সদস্য সচিব জ্ঞান শর্মা, জাতীয়তাবাদী হিন্দু গোষ্ঠির ফেনী জেলার সংগঠক গৌরাঙ্গ দত্ত, ফেনী সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি পুলিন নাথ, ফেনী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বসাক, ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ, সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগ, ফেনী সনাতনী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবুল কর্মকার, মাষ্টার মৃনাল দেবনাথ, ফেনী পৌর মহাশ্মশানের সাধারণ সম্পাদক কালুরাম দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জীবন কৃষ্ণ, ফেনী পৌর মহাশ্মশানের যুগ্ন সাধারণ সম্পাদক রঞ্জিত পাল, ফেনী জেলা পূজা পার্বনের মডারেটর এড. তুষার কান্তি পাল, গনেশ পূজা উদযাপন কমিটির অন্যতম নীতি নির্ধারক বাবুল দেব নাথ, সাধারণ সম্পাদক সুজন সুত্রধর, ফেনী জেলা ছাত্র মহা সংঘের সভাপতি কৃষ্ণ দাস সহ বিভিন্ন সনাতনী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা বলেন আজকের এ আয়োজনে সব ছেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে বাংলা নববর্ষ উদযাপন। এটি শুধু বাংলা নববর্ষ উদযাপন নয় ছিলো সকলের অংশগ্রনে এক ঐক্য বদ্ধ মিলন মেলা।


প্রতিষ্ঠানের প্রধান নিমাই মজুমদার অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং আগামীতে যেন আরো বড় পরিসরে হতে পারে সকলের সহযোগিতা কামনা করেন।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button