ফেনীতে বিক্রম বসাকের উপর হামলা, অভিযোগের তীর শুকদেব নাথ তপন ও জ্ঞান শর্মার দিকে।
অভিযুক্তগন অভিযোগ অস্বিকার করে বলেন, এটি মিথ্যে ও বানোয়াট গল্প।

শহর প্রতিনিধি –
ফেনীতে গতকাল (২৫ জুন) রাতে বিক্রম বসাসের উপর হামলা হয়। হমলাকারীগন ঐক্য পরিষদের নেতা শুকদেবনাথ তপন ও ঐক্য ফ্রন্টের সদস্য সচিব জ্ঞান শর্মার নেতৃত্বে হয়েছে বলে অভিযোগ করেন বিক্রম শর্মা।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও বার্তায় বিক্রম বসাক বলেন, শুকদেব নাথের বিরুদ্ধে সামাজিক যোগাযোগে লেখালেখির করার কারণে তিনি আমার বিরুদ্ধে লোক লাগিয়ে মারধর করেন। এবং ত্রিপল 9 ফোনকরে পুলিশ আসলে হামলাকারীগন পালিয়ে যায়। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ভিডিও বার্তায়।
এদিকে ঐক্য পরিষদের নেতা শুকদেব নাথ তপনের সাথে এ যোগাযোগ করলে তিনি অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অপর দিকে ঐক্য ফ্রন্টের জ্ঞান শর্মা বলেন যে অভিযোগ করেছেন তাকে তিনি চিনেনও না। তিনি বলেন যদি অভিযোগ কারী প্রমান করতে না পারেন আমি জড়িত তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুকদেব নাথ তপন বলেন, আমার বিরুদ্ধে অনেকে লেখালেখি করতেছে। তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি চেষ্টা করি সকলের সাথে সমন্বয় করে চলতে। সকল রাজনৈতিক দলের সাথে আমার সু-সম্পর্ক রয়েছে। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছেন তা নিয়ে কোন ব্যবস্থা গ্রহণ করিনি। কারন তারা সকলেই আমাদের সম্প্রদায়ের। তাহলে আমি কার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। যাদেরকে আমরা রক্ষা করি অথবা বিভিন্ন সহযোগিতা করে আসছি তাদের কে তো বিপদে ফেলতে পারি না।




