রথযাত্রা উপলক্ষে ট্রাস্টি এড.পার্থ পাল চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে ফল উপহার ।

শহর প্রতিনিধি
আসন্ন রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফেনী জেলার ট্রাস্টি ও জেলা বিএনপির সদস্য এড. পার্থ পাল চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে ফল উপহার প্রদান করা হয়।

বুধবার (১৫ জুলাই) ফেনী শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ফল উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এয়াকুব নবী, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপির সদস্য রবিউল হক শিমূল।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যথাক্রমে ফেনী জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক অজয় বনিক, ফেনী গুরুচক্র মন্দিরের সভাপতি এড.দিলিপ সাহা, জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক, ফেনী ইসকন মন্দিরের প্রতিনিধি মিলন সাহা, জগন্নাথ মন্দির কমপ্লেক্স এর সদস্য অরুন মজুমদার, দাগনভূঞা কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পক্ষে জেলা পূজা ফ্রন্টের আহবায়ক সরোজ দত্ত, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ন আহবায়ক সুমন দাস, ফেনী সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও ফেনী জেলা সনাতন মহাসংঘের সিনিয়ন যুগ্ন আহবায়ক কনক বনিক, মনোজ নাথ, তমাল সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




