অন্যান্য

ফুলগাজী উপজেলার ব্রাহ্মন সংসদের সম্মেলনের স্থান নিয়ে চলছে বিতর্ক

জগন্নাথ মন্দিরে সম্মেলনের স্থান না হলে অনেকে ব্রাহ্মন অংশগ্রহণ করবেন না

নিজস্ব সংবাদদাতা-

ফেনী জেলার ফুলগাজী উপজেলার ব্রাহ্মন সংসদের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে শুক্রবার (৫জুন) ইতিমধ্যে সম্মেলনের স্থান নিয়ে চলছে নানা বিতর্ক।

ফুলগাজী উপজেলার মধ্যে অবস্থিত ফুলগাজী জগন্নাথ মন্দির প্রাঙ্গনে নির্ধারিত স্থান প্রস্তাব থাকলেও গুটিকয়েক সসদ্য বনিকপাড়া প্রামের মধ্যে সম্মেলন করার জন্য উঠেপড়ে লেগেছে বলে জানান স্থানীয় ব্রাহ্মনগন।

নাম না বলা শর্তে বেশ কিছু ব্রাহ্মন তারা মনে করেন যেহেতু এটি একটি উপজেলা সম্মেলন সেহেতু ফুলগাজী উপজেলার মধ্যে সনাতনীদের একমাত্র সুন্দর ধর্মীয় স্থান বা পরিবেশ হলো শ্রীশ্রী জগন্নাথ মন্দির।

জগন্নাথ মন্দিরে সম্মেলন করার প্রস্তাব থাকলেও কেন গ্রামের মধ্যে সম্মেলন করতে হবে এমন প্রশ্ন তাদের মধ্যে। তারা  মনে করেন এতে সম্মেলনে পেশি শক্তি প্রয়োগ করার জন্য এমন বাহনা করছে বলে মনে করেন তারা।

তারা এবিষয়ে জেলা কমিটির নিকট দৃষ্টি আকর্ষন করেন বলেন,  পূর্বের প্রস্তাবিত ফুলগাজী শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে যেন সম্মেলনটি হয়। নতুবা অনেক ব্রাহ্মন গ্রামের মধ্যে সম্মেলন আয়োজন করলে তারা উপস্থিত থাকবেন না বলে জানান।

একটি সম্মেলন আয়োজন তখনি সুন্দর হবে যখন গনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। সযেখানে  কোন ধরনের বৈষম্যের সৃষ্টি হবেনা বলে মনে করেন সাধারণ ব্রাহ্মনগন।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button