দাগনভূঞা সমীর দাসের পরিবারের পাশে ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন
হত্যাকরীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম

বিশেষ প্রতিনিধি
দাগনভূঞা উপজেলার রামানন্দপুরের সমীর দাসকে যারা হত্যা করেছে হত্যাকারীদের সাত দিনের মধ্যে সঠিক তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। তবে যেন কোন নিরিহ ব্যক্তি হয়রানির শিকার না হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) জেলা ও উপজেলার সংখ্যালগু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন নিহত সমীর দাসের বাড়ীতে তার পরিবারের সাথে দেখা করতে গেলে সংগঠনের পক্ষ থেকে এ দাবী করেন। পাশাপাশি জেলা ঐক্য পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন,সাধারণ সম্পাদক লিটন সাহা, সহ-সভাপতি মাষ্টার গৌরি শংকর নাথ, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার সহদেব দাস, ফেনী জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস,জেলা ঐক্য পরিষদের সহ-অর্থ সম্পাদক মুকুল রায়,নোয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সুত্রধর, লক্ষীপুর জেলা যুব ঐক্য পরিষদের সাধিারণ সম্পাদক জুটন কুরী, ফেনী জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ সাহা।

এছাড়া দাগনভূঞা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক এড. রসিক ভৌমিক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণরঞ্জন কুরি,যুগ্ন আহবায়ক কবিরাজ বিভুতি ভূষন মজুমদার, সদস্য সচিব আশীষ দত্ত, দাগনভূঞা পৌর ঐক্য পরিষদের আহবায়ক রাজেস মজুমদার, সদস্য সচিব দিলিপ দাস, উপজেলা ঐক্য পরিষদের সদস্য অধ্যাপক অজয় দেব, মাষ্টার চন্দন দাস, মাষ্টার পলাশ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম দাস, ঐক্য পরিষদের সদস্য মাষ্টার বিনোদ বিহারী নাথ, বাবুল দাস, বিপ্লব বিশ্বাস, বিমল ভৌমিক, টিকেন্দ্র নাথ, রতন কুমার দাস, অধ্যাপক খোকন মজুমদার।




