অন্যান্য

নোয়াখালী জেলা সনাতন ছাত্র মহাসংঘের কমিটি গঠন

সভাপতি পদে অন্তু ও সাধারণ সম্পাদক পদে নিশান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ নোয়াখালী জেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে অন্তু চন্দ্র ভৌমিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নিশান মজুমদার দায়িত্ব পেয়েছেন।

জানা যায়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সনাতনী শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারের লক্ষ্যে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মিশন চন্দ্র দাস, জয় দেব নাথ ও নিরব চন্দ্র দাস। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় মজুমদার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীপদ মজুমদার ও অজয় চন্দ্র শীল।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সৌরব চন্দ্র দাস। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে অমৃত চন্দ্র পাল, নয়ন মজুমদার ও বিজয় মজুমদার দায়িত্ব পালন করবেন।

দপ্তর সম্পাদক করা হয়েছে বিজয় সূত্রধরকে এবং সহ দপ্তর সম্পাদক রিপ্ত দেবনাথ। প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন বিষ্ণুপদ নাথ এবং সহ প্রচার সম্পাদক তনু সরকার, কর্ণ চন্দ্র শীল ও প্রসেনজিৎ ধর।

আইসিটি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈকত চন্দ্র দাস। অর্থ বিষয়ক সম্পাদক কৃষ্ণধন বৈষ্ণব এবং সহ অর্থ বিষয়ক সম্পাদক সৈকত চন্দ্র দাস।

এছাড়া মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে নন্দিনী মজুমদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা বিদ্যার্থী বসু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পলাশ আচার্য্য এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উত্তম কুমার দাস রয়েছেন।
ধর্ম বিষয়ক সম্পাদক হৃদয় চন্দ্র দাস এবং সহ ধর্ম বিষয়ক সম্পাদক মিতু মজুমদার। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবেও হৃদয় চন্দ্র দাস দায়িত্ব পালন করবেন এবং উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন দুর্জয় চন্দ্র শীল।

আপ্যায়ন বিষয়ক সম্পাদক অংকন ভৌমিক এবং উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক অর্ক চন্দ্র সূত্রধর। এছাড়াও সুজন ভৌমিকসহ একাধিক কার্যনির্বাহী সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন— হৃদয় চন্দ্র শীল, দিপ কুমার পাল, মিঠুন ভৌমিক, শ্রাবন্তী চৌধুরী, চন্দন সরকার, বাঁধন ভৌমিক, প্রশান্ত চন্দ্র সাহা, কাঞ্চন চন্দ্র শীল, শুভ চন্দ্র দাস, অপূর্ব চন্দ্র শীল, জয় চন্দ্র দাস ও দূর্জয় চন্দ্র দাস প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি অন্তু চন্দ্র ভৌমিক বলেন,
“সনাতনী শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি নোয়াখালী জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

সাধারণ সম্পাদক নিশান মজুমদার বলেন,
“নোয়াখালীর প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিতে আমরা কাজ করবো। সনাতনী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।”

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে নোয়াখালী জেলায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button