অন্যান্য

উত্তর সহদেবপুর কালী মন্দিরের কার্যকরী কিমিটি নির্বাচনের ফলাফল ঘোষনা

সভাপতি পদে তপন কুমার নাথ , সাধারণ সম্পাদক পদে এডভোকেট বাদল দেব নাথ নির্বাচিত

শহর প্রতিনিধি-

ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে নব নির্বচিত কার্যকরীর নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে তপন কুমার নাথ , সাধারণ সম্পাদক হলেন এডভোকেট বাদল দেব নাথ নির্বাচিত।

গত কয়েকদির আগের নির্বাচন প্রক্রিয়ার শেষে সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে ২৯ ভোট পেয়ে বিজয়ী হন তপন কুমার নাথ , ৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হলেন এডভোকেট বাদল দেব নাথ।

বুধবার (১৩ মে ২০২৬) রাত ৯ টায় ফেনীর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক যতন মজুমদারের সভাপতিত্বে সাধারণ সভার প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ পতি আনোয়ার আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শিমুল, ফেনী পৌর ঐক্য পরিষদের সহসভাপতি সুজিত আর্চায্য, স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাহেদ আহমেদ রনি, পৌর জামাতের হিন্দু শাখার সভাপতি বিকাশ সরকার ,মন্দিরের পুরোয়িত ও সেবায়েত সহ শতাধিক সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

দীর্ঘ আলোচনা শেষ প্রধান অতিথি নির্বাচনী ফলাফল ঘোষণা করে। এবং আগামী ১ বছরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি এবং অর্থ উপকমিটি, ঘটনতন্ত্র উপকমিটি ও উন্নয়ন উপকমিটি করে মন্দির পরিচালনা করার সিন্ধান্ত গৃহীত হয় এবং ১ বছর পর এ কমিটির নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে কমিটি করার প্রস্তাব করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button